ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/০. অধ্যায়ঃ

উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ سُئِلَ عَنْ أُجْرَةِ كِتَابَةِ الْمُصْحَفِ فَقَالَ: لَا بَأْسَ إِنَّمَا هُمْ مُصَوِّرُونَ وَإِنَّهُمْ إِنَّمَا يَأْكُلُونَ من عمل أَيْديهم. رَوَاهُ رزين

বর্ণনাকারী ‘আব্দুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ)

তাঁকে একবার কুরআন মাজীদ লেখার মজুরি বা পারিশ্রমিক গ্রহণ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে, জবাবে তিনি বললেন, তাতে কোনো দোষ নেই। কারণ তারা তো (কুরআনের) হরফসমূহের নক্সা অঙ্কন করে নিজ হাতের উপার্জন খেয়ে থাকে।

[১] শায়খ যুবায়র ‘আলী যাঈ (রহঃ) বলেন, আমি হাদীসটি রযীনে পাইনি। বরং এটি আবূ দাঊদ ‘আল মাসাহিফ’ নামক গ্রন্থের ১৪৭ ও ১৯৯ নং পৃষ্ঠায় দু’টি দুর্বল সনদে বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18