ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/০. অধ্যায়ঃ
উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ وكسْبِ الزَّمارةِ. رَوَاهُ فِي شرح السّنة
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কুকুর বিক্রির মূল্য ও গান গায়িকাদের উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন।
[১] সহীহ : শারহুস্ সুন্নাহ্ ২৯৩৮, সহীহাহ্ ৩২৭৫। আলবানী (রহঃ) সিলসিলাতুস্ সহীহায় হাদীসটিকে সহীহ বলেছেন। তবে শায়খ যুবায়র ‘আলী যাঈ (রহঃ) মিশকাতের তাহক্বীকে হাদীসটিকে হিশাম বিন হাসসান কর্তৃক ‘আন্‘আনাহ্ সূত্রে বর্ণিত হওয়ায় দুর্বল বলেছেন।