ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/০. অধ্যায়ঃ

উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَمْرِ عَشَرَةً: عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمَنِهَا وَالْمُشْتَرِي لَهَا وَالْمُشْتَرَى لَهُ. رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) মদের সাথে সংশ্লিষ্ট দশ ব্যক্তির ওপর লা'নাত করেছেন-১। যে মদ তৈরি করে,২। যে মদ তৈরির নির্দেশ দেয়,৩। যে মদ পান করে,৪। যে মদ বহন করে,৫। যার জন্য মদ বহন করে নিয়ে যাওয়া হয়,৬। যে মদ পান করায়,৭। যে মদ বিক্রি করে,৮। যে মদের আয় উপভোগ করে,৯। যে মদ ক্রয় করে,১০। যার জন্য মদ ক্রয় করা হয়।

[১] হাসান : তিরমিযী ১২৯৫, ইবনু মাজাহ ৩৩৮১, সহীহ আত্ তারগীব ২৩৫৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18