হজ্জ

১১/১৫. অধ্যায়ঃ

মদীনার হারামকে আল্লাহ তা'আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أَبِىْ بَكْرَةَ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ الدَّجَّالِ لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ عَلٰى كُلِّ بَابٍ مَلَكَانِ». رَوَاهُ البُخَارِىُّ

বর্ণনাকারী আবূ বাকরাহ্ (রাঃ)

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ মাদীনায় কক্ষনো মাসীহ দাজ্জালের আতঙ্ক বা ভীতি প্রবেশ করতে পারবে না। তখন মাদীনায় সাতটি গেট থাকবে এবং প্রতিটি গেটেই দুইজন করে মালাক (ফেরেশতা) নিযুক্ত থাকবেন। (বুখারী)[১]

[১] সহীহ : বুখারী ১৮৭৯, ইবনু আবী শায়বাহ্ ৩৪৭৮৩, আহমাদ ২০৪৪১, মুসতাদরাক লিল হাকিম ৮৬২৭, সহীহ ইবনু হিব্বান ৬৮০৫, সহীহ আল জামি‘ ৭৬৭৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18