হজ্জ

১১/১৫. অধ্যায়ঃ

মদীনার হারামকে আল্লাহ তা'আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ الزُّبَيْرِ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: إِنَّ صَيْدَ وَجٍّ وَعِضَاهَه حِرْمٌ مُحَرَّمٌ لِلّٰهِ». رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ مُحْيِىُّ السُّنَّةِ: وَجٌّ ذَكَرُوْا أَنَّهَا مِنْ نَاحِيَةِ الطَّائِفِ وَقَالَ الْخَطَّابِىُّ: إِنَّه بَدَلَ إِنَّهَا

বর্ণনাকারী যুবায়র ইবনুল ‘আও্ওয়াম (রাঃ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ওয়াজ্জ-এর শিকার করা ও এর কাঁটাযুক্ত গাছ কেটে ফেলা আল্লাহর পক্ষ থেকে হারাম করা হারাম। [আবূ দাঊদ; মুহয়্যিইউস্ সুন্নাহ্ বলেন, وَجٌّ (ওয়াজ্জ) হলো ত্বয়িফের একটি অঞ্চল। ইমাম খাত্ত্বাবী (রহঃ) أَنَّهَا এর স্থলে إِنَّه বলেছেন।][১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ২০৩২, আহমাদ ১৪১৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৯৭৭, য‘ঈফ আল জামি‘ ১৮৭৫। কারণ এর সনদে মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইনসান একজন দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18