হজ্জ
১১/১৪. অধ্যায়ঃ
মক্কার হারামকে আল্লাহ তা'আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَن يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ: إِنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَالَ: «اِحْتِكَارُ الطَّعَامِ فِى الْحَرَمِ إِلْحَادٌ فِيهِ». رَوَاهُ أَبُو دَاوُدَ
বর্ণনাকারী ইয়া'লা ইবনু উমাইয়্যাহ্ (রাঃ)
রাসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মূল্য বাড়ার উদ্দেশে হারামে খাদ্যশস্য জমা করে রাখা হলো ইলহাদ (সত্য হতে সরে যাওয়া, ধর্মবিমুখতা করা, হারামে অপবিত্র বা নিষিদ্ধ কাজ করা)। (আবূ দাঊদ)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২০২০, মু‘জামুল আওসাত লিত্ব ত্ববারানী ১৪৮৫, য‘ঈফ আল জামি‘ ১৮৪। কারণ এর সনদে মূসা ইবনু বাযান একজন মাজহূল রাবী।