ইলম (বিদ্যা)

২/০. অধ্যায়ঃ

ইলম (বিদ্যা) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ الله يَا أَيُّهَا النَّاسُ مَنْ عَلِمَ شَيْئًا فَلْيَقُلْ بِه وَمَنْ لَمْ يَعْلَمْ فَلْيَقُلْ اللّهُ أَعْلَمُ فَإِنَّ مِنَ الْعِلْمِ أَنْ يَّقُولَ لِمَا لَا يَعْلَمُ اللّهُ أَعْلَمُ قَالَ اللّهُ تَعَالى لِنَبِيِّه قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ)

হে লোক সকল! যে যা জানে সে যেন তা-ই যেন বলে। আর যে জানেনা সে যেন বলে আল্লাহই সবচেয়ে ভাল জানেন। কারন যে ব্যাপারে তোমার কিছু জানা নেই সে ব্যাপারে “আল্লাহই অধিকতর জ্ঞাত আছেন” এ কথা ঘোষনাই তোমার জ্ঞান। (কুরআনে) আল্লাহ তা’আলা তার নবীকে বলেছেনঃ “আপনি বলুন আমি (দীন প্রচারের বিনিময়ে) তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না। আর যারা মিথ্যা দাবী করে আমি তাদের অন্তর্ভুক্ত নই”-(সূরা সোয়াদ ৮৮: ৮৬)। [১]

[১] সহীহ : বুখারী ৪৭৭৪, মুসলিম ২৭৯৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18