হজ্জ
১১/১৩. অধ্যায়ঃ
বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللّٰهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ أَمَرَ أَصْحَابَه أَنْ يُبَدِّلُوا الْهَدْىَ الَّذِىْ نَحَرُوْا عَامَ الْحُدَيْبِيَةِ فِىْ عُمْرَةِ الْقَضَاءِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِيهِ قِصَّةٌ وَفِىْ سَنَدِه مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ
বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণকে হুদায়বিয়ার বছরে তারা যে পশু কুরবানী করেছিলেন (পরের বছর) কাযা ‘উমরার সময় তার বদলে অন্য পশু কুরবানীর হুকুম দিয়েছিলেন। (আবূ দাঊদ)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৮৬৪, মুসতাদরাক লিল হাকিম ১৭৮৬। কারণ এর সনদে মুহাম্মাদ ইবনু ইসহাক একজন মুদাল্লিস রাবী।