হজ্জ

১১/৯. অধ্যায়ঃ

হজের কার্যাবলীতে আগ-পিছ করা বৈধতা প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عَلِىٍّ قَالَ: أَتَاهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُوْلَ اللّٰهِ إِنِّىْ أَفَضْتُ قَبْلَ أَنْ أَحْلِقَ فَقَالَ: «احْلِقْ أَوْ قَصِّرْ وَلَا حَرَجَ». وَجَاءَ اٰخَرُ فَقَالَ: ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِىَ. قَالَ: ارْمِ وَلَا حَرَجَ». رَوَاهُ التِّرْمِذِىُّ

বর্ণনাকারী আলী (রাঃ)

জনৈক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি মাথা মুন্ডনের আগে তাওয়াফে ইফাযাহ্ করেছি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এতে কোন গুনাহ হবে না, এখন মাথার চুল কাটো বা ছাঁটো। তারপর আরেক ব্যক্তি এসে বললো, আমি পাথর মারার আগে কুরবানী করে ফেলেছি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এতে কোন গুনাহ হবে না, এখন পাথর মারো। (বুখারী)[১]

[১] হাসান : তিরমিযী ৮৮৫, ইবনু আবী শায়বাহ্ ৩৬১৪৪, আহমাদ ৫৬২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18