হজ্জ

১১/৭. অধ্যায়ঃ

কুরবানির পশুর বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ نُبَيْشَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: إِنَّا كُنَّا نَهَيْنَا عَنْ لُحُوْمِهَا أَنْ تَأْكُلُوْهَا فَوْقَ ثَلَاثٍ لِكَىْ تَسَعَكُمْ. جَاءَ اللّٰهُ بالسَّعَةِ فَكُلُوْا وَادَّخِرُوْا وَأْتَجِرُوْا. أَلَا وَإِنَّ هٰذِهِ الْأَيَّامَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ وذِكْرِ اللّٰهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ

বর্ণনাকারী নুবায়শাহ্ আল হুযালী (রাঃ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (বিগত বছর) আমি তোমাদেরকে তিন দিনের বেশি কুরবানীর গোশ্‌ত (গোসত/গোশত) রেখে খেতে নিষেধ করেছিলাম যাতে তোমাদের সকলকে শামিল করে। এ বছর আল্লাহ তা‘আলা স্বচ্ছলতা দান করেছেন। সুতরাং এ বছর তোমরা খাও ও জমা রাখো এবং (দান করে) সাওয়াব হাসিল করো। তবে জেনে রাখো, (ঈদের) এ দিনগুলো হলো খাবার দাবার ও আল্লাহর যিকিরের দিন। (আবূ দাঊদ)[১]

[১] সহীহ : আবূ দাঊদ ২৮১৩, আহমাদ ২০৭২৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯২১৯, সহীহাহ্ ১৭১৩, সহীহ আল জামি‘ ২২৮৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18