হজ্জ

১১/৭. অধ্যায়ঃ

কুরবানির পশুর বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّه أَتٰى عَلٰى رَجُلٍ قَدْ أَنَاخَ بُدْنَتَه يَنْحَرُهَا قَالَ: ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ مُحَمَّدٍ ﷺ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

একবার তিনি এক ব্যক্তির কাছে আসলেন। দেখলেন যে, সে তার উটকে কুরবানী করার জন্য বসিয়েছে। (এ দৃশ্য দেখে) তখন তিনি তাকে বললেন, উটকে দাঁড় করাও এবং পা বেঁধে যাবাহ করো। এটাই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত। (বুখারী ও মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ১৭১৩, মুসলিম ১৩২০, সহীহ ইবনু হিব্বান ৫৯০৩, ইরওয়া ১১৫০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18