হজ্জ

১১/৬. অধ্যায়ঃ

পাথর মারা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُودٍ: أَنَّهُ انْتَهٰى إِلَى الْجَمْرَةِ الْكُبْرٰى فَجَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِه وَمِنًى عَنْ يَمِينِه وَرَمٰى بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ ثُمَّ قَالَ: هٰكَذَا رَمَى الَّذِىْ أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ)

তিনি জামারাতুল কুবরার (বড় জামারার) নিকট পৌঁছে বায়তুল্লাহকে বামে আর মিনাকে ডানে রেখে এর উপর সাতটি পাথর মারলেন, এতে প্রত্যেকবার ‘আল্লা-হু আকবার’ বলেছেন। অতঃপর তিনি বললেন, যাঁর ওপর সূরা আল বাক্বারাহ্ নাযিল হয়েছে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-ও এভাবে পাথর মেরেছেন। (বুখারী ও মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ১৭৪৮, মুসলিম ১২৯৬, আবূ দাঊদ ১৯৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫৪৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18