হজ্জ

১১/৬. অধ্যায়ঃ

পাথর মারা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَن جَابِرٍ قَالَ: رَأَيْتُ النَّبِىَّ ﷺ يَرْمِىْ عَلٰى رَاحِلَتِه يَوْمَ النَّحْرِ وَيَقُولُ: لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّىْ لَا أَدْرِىْ لَعَلِّىْ لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِىْ هٰذِه. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী জাবির (রাঃ)

আমি নবী (ﷺ) - কে কুরবানীর দিন নিজ সওয়ারীর উপর থেকে পাথর মারতে দেখেছি। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমরা আমার নিকট হতে হজ্জের হুকুম-আহকাম শিখে নাও। কারণ এ হজ্জের পর আর আমি হজ্জ করতে পারব কিনা তা জানি না। (মুসলিম)[১]

[১] সহীহ : মুসলিম ১২৯৭, আবূ দাঊদ ১৯৭০, আহমাদ ১৪৪১৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫৫২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18