হজ্জ

১১/৫. অধ্যায়ঃ

আরাফা ও মুযদালিফা হতে ফিরে আসা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ يَعْقُوبَ بْنِ عَاصِمِ بْنِ عُرْوَةَ أَنَّه سَمِعَ الشَّرِيْدَ يَقُولُ: أَفَضْتُ مَعَ رَسُولِ اللّٰهِ ﷺ فَمَا مَسَّتْ قَدَمَاهُ الْأَرْضَ حَتّٰى اَتٰى جمْعًا. رَوَاهُ أَبُوْ دَاوُدَ

বর্ণনাকারী শারীদ ইবনু সুওয়াইদ (রাঃ)

তিনি শারীদ (ইবনু সুওয়াইদ)-কে বলতে শুনেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে (‘আরাফাহ্ হতে) রওয়ানা হয়েছি। মুযদালিফায় না পৌঁছা পর্যন্ত তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর) পা কোথাও মাটি স্পর্শ করেনি। (আবূ দাঊদ)[১]

[১] সানাদ সহীহ : আহমাদ ১৯৪৬৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18