হজ্জ

১১/৫. অধ্যায়ঃ

আরাফা ও মুযদালিফা হতে ফিরে আসা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَنَا مِمَّنْ قَدَّمَ النَّبِىُّ ﷺ لَيْلَةَ الْمزْدَلِفَةِ فِىْ ضُعْفَةِ أَهْلِه. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের যেসব দুর্বল (শিশু ও মহিলা)-দেরকে মুযদালিফার রাতে সময়ের আগেই (মিনায়) পাঠিয়েছিলেন আমিও তাদের মধ্যে অন্যতম ছিলাম। (বুখারী ও মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ১৬৭৮, মুসলিম ১২৯৩, আবূ দাঊদ ১৯৩৯, নাসায়ী ৩০৩২, আহমাদ ১৯২০, ইবনু মাজাহ ৩০২৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫০৮, ইরওয়া ১০৭১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18