ইলম (বিদ্যা)

২/০. অধ্যায়ঃ

ইলম (বিদ্যা) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ مَنْهُوْمَانِ لَا يَشْبَعَانِ مَنْهُوْمٌ فِي الْعِلْمِ لَا يَشْبَعُ مِنْهُ وَمَنَهُوْمٌ فِي الدُّنْيَا لَا يَشْبَعُ مِنْهَا. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الإِيْمَانِ وَقَالَ : قَالَ الإَمَامُ أَحْمَدُ هذَا مَتَنٌ مَشْهُوْرٌ فِيْمَا بَيْنَ النَّاسَ وَلَيْسَ لَه إِسْنَادٌ صَحِيْحٌ

বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)

নবী (ﷺ) বলেছেন: দুজন লোভী ব্যক্তির পেট কখনো পরিতৃপ্তি লাভ করে না। একজন জ্ঞানপিপাসু লোক- ইলম দ্বারা তার পেট কখনো ভরে না। দ্বিতীয়জন হল দুনিয়া পিপাসু- দুনিয়ার ব্যাপারে সেও কখনো পরিতৃপ্ত হয় না।" [১]

[১] সহীহ : বায়হাক্বী ১০২৭৯, মুসতারাকে হাকিম ১/৯২। যদি এর সানাদে ‘‘ক্বাতাদাহ্’’ মুদাল্লিস রাবী এবং সে ‘আন্‘আনাহ্ সূত্রে বর্ণনা করে তথাপি এর শাহিদ বর্ণনা থাকায় তা সহীহ হিসেবে পরিগণিত হয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18