হজ্জ

১১/৩. অধ্যায়ঃ

মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ قَالَ: رَأَيْتُ عُمَرَ يُقَبَلُ الْحَجَرَ وَيَقُوْلُ: وَإِنِّىْ لَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ مَا تَنْفَعُ وَلَا تَضُرُّ وَلَوْلَا أَنِّىْ رَأَيْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يُقَبِّلُ مَا قَبَّلْتُكَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী উমর (রাঃ)

আমি উমর (রাঃ)-কে হাজারে আসওয়াদ চুমু দিতে দেখেছি এবং তাঁকে বলতে শুনেছি- আমি অবশ্যই জানি যে, তুমি একটি পাথর মাত্র, যা কারো উপকার বা ক্ষতি করতে পারো না। আমি যদি রাসুলুল্লাহ (ﷺ) - কে তোমাকে চুমু দিতে না দেখতাম তবে আমি কক্ষনো তোমাকে চুমু দিতাম না। (বুখারী ও মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ১৬১০, মুসলিম ১২৭০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18