হজ্জ

১১/৩. অধ্যায়ঃ

মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ الزُّبَيْرِ بْنِ عَرَبِىٍّ قَالَ: سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ عَنِ اسْتِلَامِ الْحَجَرِ فَقَالَ: رَأَيْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَسْتَلِمُه وَيُقَبِّلُه. رَوَاهُ البُخَارِىُّ

বর্ণনাকারী ইবনু উমর (রাঃ)

একবার এক ব্যক্তি ‘আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) কে হাজারে আসওয়াদে ‘চুমু দেয়া’ প্রসঙ্গে জিজ্ঞেস করলো। ‘আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) জবাবে বললেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) - কে তা স্পর্শ করতে ও চুমু দিতে দেখেছি। (বুখারী)[১]

[১] সহীহ : বুখারী ১৬১১, নাসায়ী ২৯৪৬, তিরমিযী ৮৬১, আহমাদ ৬৩৯৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯২২২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18