হজ্জ

১১/১. অধ্যায়ঃ

ইহরাম ও তালবিয়া - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَا مِنْ مُسْلِمٍ يُلَبِّىْ إِلَّا لَبّٰى مَنْ عَنْ يَمِينِه وَشِمَالِه: مِنْ حَجَرٍ أَوْ شَجَرٍ أَوْ مَدَرٍ حَتّٰى تَنْقَطِعَ الْأَرْضُ مِنْ هٰهُنَا وَهٰهُنَا». رَوَاهُ التِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ

বর্ণনাকারী সাহল ইবনু সা‘দ (রাঃ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিম যখন তালবিয়াহ্ পাঠ করে, তখন তার সাথে সাথে তার ডান বামে যা কিছু আছে- পাথর, গাছ-গাছড়া কিংবা মাটির ঢেলা তালবিয়াহ্ পাঠ করে থাকে। এমনকি এখান থেকে এদিক ও ওদিকে (পূর্ব ও পশ্চিমের) ভূখগুের শেষ সীমা পর্যন্ত। (তিরমিযী ও ইবনু মাজাহ)[১]

[১] সহীহ : তিরমিযী ৮২৮, ইবনু মাজাহ ২৯২১, সহীহ আল জামি‘ ৫৭৭০, সহীহ আত্ তারগীব ১১৩৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18