ইলম (বিদ্যা)

২/০. অধ্যায়ঃ

ইলম (বিদ্যা) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَال قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ طَلَبَ الْعِلْمَ وَأَدْرَكَه كَانَ لَه كِفْلَانِ مِنْ الْأَجْرِ فَإِنْ لَمْ يُدْرِكْهُ كَانَ لَه كِفْلٌ مِنْ الْأَجْرِ. رَوَاهُ الدَّارِمِيُّ

বর্ণনাকারী ওয়াসিলাহ্ বিন আসক্বা‘ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জ্ঞান সন্ধান করেছে ও অর্জন করতে পেরেছে, তার সাওয়াব দুই গুন। আর যদি সে জ্ঞান অর্জন করতে না পেরেও থাকে, তাহলেও তার সাওয়াব (চেষ্টা করার জন্য) এক গুন। [১]

[১] খুবই দুর্বল : দারিমী ৩৩৫, য‘ঈফাহ্ ৬৭০৯। এর সানাদে ইয়াযীদ বিন রবী‘আহ্ আস্ সান্‘আনী নামে একজন রাবী রয়েছে আবূ হাতিম যাকে মুনকিরুল হাদীস (হাদীস অস্বীকার) বলেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18