আল্লাহ তা'আলার নামসমূহ

১০/৭. অধ্যায়ঃ

মৌলিক দোয়াসমূহ - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ حُذَيْفَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا يَنْبَغِىْ لِلْمُؤْمِنِ أَنْ يُذِلَّ نَفْسَه». قَالُوْا: وَكَيْفَ يُذِلُّ نَفْسَه؟ قَالَ: «يَتَعَرَّضُ مِنَ الْبَلَاءِ لِمَا لَا يُطِيقُ» رَوَاهُ التِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيمَانِ. وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيْثٌ حَسَنٌ غَرِيْبٌ

বর্ণনাকারী হুযায়ফাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের কাম্য নয় সে নিজেকে লাঞ্ছিত করা। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! নিজেকে লাঞ্ছিত করে কিভাবে? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এমন বিপদাপদ কামনা করা যা সহ্য করা সাধ্যাতীত। (তিরমিযী, ইবনু মাজাহ ও বায়হাক্বী- শু‘আবূল ইমান; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব)[১]

[১] সহীহ : তিরমিযী ২২৫৪, ইবনু মাজাহ ৪০১৬, আহমাদ ২৩৪৪৪, সহীহাহ্ ৬১৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18