আল্লাহ তা'আলার নামসমূহ
১০/৭. অধ্যায়ঃ
মৌলিক দোয়াসমূহ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِىَّ ﷺ كَانَ يَقُولُ فِىْ دُبُرِ صَلَاةِ الْفَجْرِ: «اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَعَمَلًا مُتَقَبَّلًا وَرِزْقًا طَيِّبًا». رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِىُّ فِى الدَّعْوَاتِ الْكَبِيْرِ
বর্ণনাকারী উম্মু সালামাহ্ (রাঃ)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে বলতেন,‘‘আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা ‘ইলমান না-ফি‘আন ওয়া ‘আমালান মুতাকব্বালান ওয়া রিযকন ত্বইয়্যিবা-’’(অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে উপকারী জ্ঞান, কবূলযোগ্য ‘আমাল ও হালাল রিযক চাই)। (আহমাদ, ইবনু মাজাহ ও বায়হাক্বী- দা‘ওয়াতুল কাবীর)[১]
[১] সহীহ : ইবনু মাজাহ ৯২৫, ইবনু আবী শায়বাহ্ ২৯২৬৫, আহমাদ ২৬৫২১, আদ্ দা‘ওয়াতুল কাবীর ১১৯, শু‘আবূল ঈমান ১৬৪৫।