আল্লাহ তা'আলার নামসমূহ

১০/৬. অধ্যায়ঃ

আশ্রয় প্রার্থনা করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن قُطْبَةَ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِىُّ ﷺ يَقُولُ: «اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ». رَوَاهُ التِّرْمِذِىُّ

বর্ণনাকারী কুত্ববাহ্ ইবনু মালিক (রাঃ)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু‘আ) বলতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন্ মুনকারা-তিল আখলা-কি, ওয়াল আ‘মা-লি, ওয়াল আহ্ওয়া-য়ি’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে মন্দ স্বভাব, অসৎ কাজ ও খারাপ আশা-আকাঙ্খা হতে আশ্রয় চাই)। (তিরমিযী)[১]

[১] সহীহ : তিরমিযী ৩৫৯১, সহীহ আল জামি‘ ১২৯৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18