আল্লাহ তা'আলার নামসমূহ

১০/৬. অধ্যায়ঃ

আশ্রয় প্রার্থনা করা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَقُولُ: «الَلّٰهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أعمَلْ». رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দু‘আ করতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন শাররি মা- ‘আমিলতু ওয়ামিন্ শাররি মা-লাম আ‘মাল’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই যা আমি করেছি এবং যা আমি করিনি তার অনিষ্টতা বা অপকারিতা হতে)। (মুসলিম)[১]

[১] সহীহ : মুসলিম ২৭১৬, আবূ দাঊদ ১৫৫০, নাসায়ী ৫৫২৭, মুসলিম ২৫৭৮৪, ইবনু হিববান ১০৩১, সহীহ আল জামি‘ ১২৯৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18