আল্লাহ তা'আলার নামসমূহ

১০/৩. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার রহমতের ব্যাপকতা - প্রথম অনুচ্ছেদ

অত্র অধ্যায়ের অধিকাংশ হাদীস অবাধ্যতা থেকে তওবা্ করা, আশা করার পরিণাম এবং ক্ষমা থেকে নিরাশ না হওয়ার ব্যাপারে উৎসাহ প্রদানকারী দয়াময় আল্লাহর রহমতে সম্পর্কে। এটি কারীর উক্তি। ’উবায়দুল্লাহ মুবারকপূরী বলেন, কতিপয় কপিতে (আল্লাহর রহমতের প্রশস্ততা সম্পর্কে অধ্যায়) এভাবে এসেছে এবং তাতে উল্লেখিত হাদীসের সাথে এর সামঞ্জস্যতা অস্পষ্ট নয়।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قَدِمَ عَلَى النَّبِىِّ ﷺ سَبِىٌّ فَإِذَا امْرَأَةٌ مِنَ السَّبِىِّ قَدْ تَحَلَّبَ ثَدْيُهَا تسْعٰى إِذا وَجَدَتْ صَبِيًّا فِى السَّبِىِّ أَخَذَتْهُ فَأَلْصَقَتْهُ بِبَطْنِهَا وَأَرْضَعَتْهُ فَقَالَ لَنَا النَّبِىُّ ﷺ: أَتُرَوْنَ هٰذِه طَارِحَةً وَلَدَهَا فِى النَّارِ؟ فَقُلْنَا: لَا وَهِىَ تَقْدِرُ عَلٰى اَنْ لَا تَطْرَحَه فَقَالَ: «اَللّٰهُ أَرْحَمُ بِعِبَادِه مِنْ هٰذِه بِوَلَدِهَا. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ)

একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কিছু যুদ্ধবন্দী এলো। তখন দেখা গেল, একটি মহিলার বুকের দুধ ঝরে পড়ছে, আর সে শিশু সন্তানের সন্ধানে দৌড়াদৌড়ি করছে। হঠাৎ বন্দীদের মধ্যে একটি শিশু দেখতে পেল। তাকে কোলে উঠিয়ে নিয়ে সে দুধ পান করাল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমাদের কি মনে হয় এ মহিলাটি স্বীয় সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? উত্তরে আমরা বললাম, না, হে আল্লাহর রাসূল! কক্ষনো না। যদি সে নিক্ষেপ না করার সামর্থ্য রাখে। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, অবশ্যই এ মহিলার সন্তানের প্রতি মায়া-মমতার চেয়ে বান্দার ওপর আল্লাহ তা‘আলার মায়া-মমতা অনেক বেশি। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ৫৯৯৯, মুসলিম ২৭৫৪, মু‘জামুল আওসাত ৩০১১, শু‘আবূল ঈমান ৬৭২৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18