আল্লাহ তা'আলার নামসমূহ
১০/৩. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার রহমতের ব্যাপকতা - প্রথম অনুচ্ছেদ
অত্র অধ্যায়ের অধিকাংশ হাদীস অবাধ্যতা থেকে তওবা্ করা, আশা করার পরিণাম এবং ক্ষমা থেকে নিরাশ না হওয়ার ব্যাপারে উৎসাহ প্রদানকারী দয়াময় আল্লাহর রহমতে সম্পর্কে। এটি কারীর উক্তি। ’উবায়দুল্লাহ মুবারকপূরী বলেন, কতিপয় কপিতে (আল্লাহর রহমতের প্রশস্ততা সম্পর্কে অধ্যায়) এভাবে এসেছে এবং তাতে উল্লেখিত হাদীসের সাথে এর সামঞ্জস্যতা অস্পষ্ট নয়।
মিশকাতুল মাসাবিহ
وَفِىْ رِوَايَةٍ لِمُسْلِمٍ عَنْ سَلْمَانَ نَحْوُه وَفِى اٰخِرِه قَالَ: «فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَكْمَلَهَا بِهٰذِهِ الرَّحْمَةِ
বর্ণনাকারী য় সালমান ফারসী (রাঃ)
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ কিয়ামাতের দিন আল্লাহ তা‘আলা ঐ সকল রহমত দিয়ে তাকে পূর্ণতা দান করবেন।[১]
[১] সহীহ : মুসলিম ২৭৫৩, ইবনু হিববান ৬১৪৬, সহীহাহ্ ১৬৩৪, সহীহ আল জামি‘ ১৭৬৭।