ইলম (বিদ্যা)

২/০. অধ্যায়ঃ

ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ اَلْمِرَاءُ فِي الْقُرْاۤنِ كُفْرٌ. رَوَاهُ أَحْمَدُ وأَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআনের কোন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া কুফরী। [১]

[১] হাসান সহীহ: আবূ দাঊদ ৪৬০৩, আহমাদ ৭৭৮৯, সহীহুত্ তারগীব ১৪৩। ইমাম হাকিম একে সহীহ বলেছেন, যাহাবীও তা সমর্থন করেছেন। আর এর সহীহ হওয়ার কারণ এ হাদীসের অনেক শাহিদ হাদীস আছে। যেগুলো আমি ত্ববারানীর ‘‘আল মু‘জামুস্ সগীর’’ গ্রন্থে তা‘লীক্ব হিসেবে উল্লেখ করেছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18