আল্লাহ তা'আলার নামসমূহ

১০/২. অধ্যায়ঃ

ক্ষমা ও তাওবা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِىِّ ﷺ أَنَّه قَرَأَ ﴿هُوَ أَهْلُ التَّقْوٰى وَأَهْلُ الْمَغْفِرَةِ﴾ قَالَ: قَالَ رَبُّكُمْ أَنَا أَهْلٌ أَنْ أُتَّقٰى فَمَنِ اتَّقَانِىْ فَأَنَا أَهْلٌ أَنْ أَغْفِرَ لَه. رَوَاهُ التِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ والدَّارِمِىُّ

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আল্লাহ তা‘আলার) এ আয়াত পড়লেন, ‘‘হুওয়া আহলুত্ তাকওয়া- ওয়া আহলুল মাগফিরহ্’’ (অর্থাৎ- আল্লাহ হলেন ভয়ের অধিকারী ও মাগফিরাত করার মালিক)। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমাদের রব বলেন, আমি লোকের ভয় করার অধিকারী। তাই যে আমাকে ভয় করল, আমি তাকে মাফ করারও অধিকারী। (তিরমিযী, ইবনু মাজাহ ও দারিমী)[১]

[১] য‘ঈফ : তিরমিযী ৩২২৮, ইবনু মাজাহ ৪২৯৯, আহমাদ ১২৪৪২, দারিমী ২৭৬৬, য‘ঈফ আল জামি‘ ৪০৬১। কারণ এর সানাদে সুহায়ল ইবনু আবী হাযম একজন দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18