ইলম (বিদ্যা)
২/০. অধ্যায়ঃ
ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ قَالَ فِى القُرْاۤنِ بِرَأيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهٗ مِنَ النَّارِ- وَفِيْ رِوَايَةٍ مَنْ قَالَ فِى القُرْاۤنِ بِغَيْرِ عِلْمٍ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهٗ مِنَ النَّارِ. رَوَاهُ التِّرْمِذِيُّ
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কুরআনের ব্যাপারে নিজের বুদ্ধি খাটিয়ে কোন মতামত দিয়েছে সে যেন তার বাসস্থান জাহান্নামে তৈরি করে নেয়। অপর এক বর্ণনায় রয়েছে (শব্দগুলো হল), যে লোক কুরআন সম্পর্কে নিশ্চিত ‘ইল্ম ছাড়া (মনগড়া) কোন কথা বলে, সে যেন তার স্থান জাহান্নামে নির্দিষ্ট করে নেয়।[১]
[১] য‘ঈফ : তিরমিযী ২৯৫০, ২৯৫১।