আল্লাহ তা'আলার নামসমূহ

১০/১. অধ্যায়ঃ

তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবির (আল্লাহু আকবার)- বলার সওয়াব - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «أَوَّلُ مَنْ يُدْعٰى إِلَى الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يَحْمَدُونَ اللّٰهَ فِى السَّرَّاءِ وَالضَّرَّاءِ». رَوَاهُمَا الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে, তারা হলেন ঐসব ব্যক্তি যারা সুখে-দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করেন। (এ হাদীস দুইটি বায়হাক্বী শু‘আবূল ঈমানে বর্ণনা করেছে)[১]

[১] য‘ঈফ : মু‘জামুল আওসাত লিত্ব ত্ববারানী ৩০৩৩, মুসতাদারাক লিল হাকিম ১৮৫১, শু‘আবূল ঈমান ৪১৬৬, য‘ঈফাহ্ ৬০২। কারণ এর সানাদে ‘আসিম ইবনু ‘আলী এবং কায়স ইবনু রাফি‘ উভয়েই দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18