আল্লাহ তা'আলার নামসমূহ

১০/১. অধ্যায়ঃ

তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবির (আল্লাহু আকবার)- বলার সওয়াব - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «أَفْضَلُ الذِّكْرِ: لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَأَفْضَلُ الدُّعَاءِ: الْحَمْدُ لِلّٰهِ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সর্বোত্তম জিকির হলো, ‘‘লা- ইলা-হা ইল্লাল্ল-হ’’ আর সর্বোত্তম দু‘আ হলো, ‘‘আলহামদুলিল্লা-হ’’। (তিরমিযী, ইবনু মাজাহ)[১]

[১] হাসান : তিরমিযী ৩৩৮৩, ইবনু মাজাহ ৩৮০০, মুসতাদারাক লিল হাকিম ১৮৩৪, আদ্ দা‘ওয়াতুল কাবীর ১৩৭, শু‘আবূল ঈমান ৪০৬১, ইবনু হিব্বান ৮৪৬, সহীহাহ্ ১৪৯৭, সহীহ আত্ তারগীব ১৫২৬, সহীহ আল জামি‘ ১১০৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18