ইলম (বিদ্যা)

২/০. অধ্যায়ঃ

ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

ورَوَاهُ الدَّارِمِيُّ عَنْ مَكْحُوْلٍ مُرْسَلًا وَلَمْ يَذْكُرْ رَجُلَانِ وَقَالَ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِى عَلى اَدْنَاكُمْ ثُمَّ تَلَا هذِهِ الاۤيَةً (اِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلمَاءٌ) وَسَرَدَ الْحَدِيْثَ اِلى اۤخِرِه

বর্ণনাকারী মাকহূল (রহঃ)

দারিমী এ হাদীসে মাকহূল (রহঃ) থেকে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন এবং দুই ব্যক্তির কথা উল্লেখ করেননি। আর তিনি বলেছেন, ‘আবিদের তুলনায় ‘আলিমের মর্যাদা এমন, যেমন তোমাদের একজন সাধারণ মানুষের উপর আমার মর্যাদা। এরপর তিনি (ﷺ) এ কথার প্রমাণে কুরআনের এ আয়াত তিলাওয়াত করলেনঃ إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ “নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে ‘আলিমরাই তাঁকে ভয় করে”- (সূরাহ্ ফাত্বির/মালায়িকাহ্ ৩৫: ৮)। এছাড়া তার হাদীসের অবশিষ্টাংশ তিরমিযীর বর্ণনার অনুরূপ। [১]

[১] হাসান : দারিমী ২৮৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18