সওম (রোজা)

৭/৯. অধ্যায়ঃ

ইতেকাফ - প্রথম অনুচ্ছেদ

الإِعْتِكَابِএর শাব্দিক অর্থ হলো, কোন বিষয়ের আবশ্যকতা এবং নিজকে তার ওপর আটকে রাখা, তার ওপর প্রতিষ্ঠিত থাকা, সাধারণ অবস্থান তা যে কোন স্থানেই হোক।পারিভাষিক অর্থে ইতিকাফ হলো, নির্দিষ্ট কোন বিষয়কে আবশ্যকীয় করতঃ মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়।’আল্লামা কুসতুলানী (রহঃ) বলেন, শাব্দিক অর্থেই ইতিকাফ হলো, অবস্থান করা, আটক রাখা, ভালো কিংবা মন্দ কোন বিষয়কে আবশ্যক করা। যেমন আল্লাহ তা’আলার বাণী,لَا تُبَاشِرُوْهُنَّ وَأَنْتُمْ عَاكِفُوْنَঅর্থাৎ- ’’মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা রমণীদের সাথে সঙ্গম কর না।’’ (সূরা আল বাকারাহ্ ২ : ১৮৭)’আল্লামা ইবনুল মুনযির (রহঃ) বলেন, বিদ্বানগণ এ মর্মে একমত হয়েছেন যে, ইতিকাফ সুন্নাত, তা মানুষের ওপর ওয়াজিব নয়। তবে যদি কোন ব্যক্তি তার নিজের ওপর মানতের মাধ্যমে ইতিকাফ ওয়াজিব করে নেয়, তবে তা পালন করা ওয়াজিব।

মিশকাতুল মাসাবিহ

وَرَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ عَنْ أَبِىْ بنِ كَعْبٍ

বর্ণনাকারী আবূ দাঊদ, ইবনু মাজাহ

হাদীসটি উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণনা করেছেন।[১]

[১] সহীহ : আবূ দাঊদ ২৪৬৩, ইবনু মাজাহ ১৭৭০, আহমাদ ২১২৭৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৫৬৪, সহীহ ইবনু হিব্বান ৩৬৬৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18