সওম (রোজা)

৭/৭. অধ্যায়ঃ

নফল সিয়ামের ইফতারের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أُمِّ عُمَارَةَ بِنْتِ كَعْبٍ أَنَّ النَّبِىَّ ﷺ دَخَلَ عَلَيْهَا فَدَعَتْ لَه بِطَعَامٍ فَقَالَ لَهَا: كُلِىْ. فَقَالَتْ: إِنِّىْ صَائِمَةٌ. فَقَالَ النَّبِىُّ ﷺ: إِنَّ الصَّائِمَ إِذَا أُكِلَ عِنْدَه صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ حَتّٰى يَفْرَغُوْا. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ والدَّارِمِىُّ

বর্ণনাকারী উম্মু ‘উমারাহ্ বিনতু কা‘ব (রাঃ)

একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু উমরার ওখানে গেলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য খাবার আনলেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উম্মু উমরাহ্-কে বললেন, তুমিও খাও। উম্মু উমারাহ্ বললেন, আমি তো সায়িম। তিনি বললেন, যখন কোন সায়িমের সামনে খাওয়া হয় (তখন তারও খেতে লোভ হয়, সাওম রাখা তার জন্য কষ্ট কর হয়), তখন যতক্ষণ খাবার গ্রহণকারী খাবার খেতে থাকে ততক্ষণ মালায়িকাহ্ (ফেরেশতা) (ফেরেশতাগণ) তার ওপর রহমত বর্ষণ করতে থাকেন। (আহমদ, তিরমিযী, ইবনু মাজাহ, দারিমী)[১]

[১] য‘ঈফ : তিরমিযী ৭৮৫, ইবনু মাজাহ ১৭৮৮, আহমাদ ২৭০৬০, দারিমী ১৭৩৮, সহীহ ইবনু খুযায়মাহ্ ২১৩৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৫১৩, সহীহ ইবনু হিব্বান ৩৪৩০, য‘ঈফাহ্ ১৩৩২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18