সওম (রোজা)

৭/৭. অধ্যায়ঃ

নফল সিয়ামের ইফতারের বিবরণ - প্রথম অনুচ্ছেদ

’আল্লামা ’আলী কারী (রহঃ) বলেন, অপর অনুলিপিতে রয়েছে(في توابع لصوم التطوع) অর্থাৎ- নফল সিয়ামের অনুগামী।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «إِذَا دُعِىَ أَحَدُكُمْ إِلٰى طَعَامٍ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ: إِنِّىْ صَائِمٌ». وَفِىْ رِوَايَةٍ قَالَ: «إِذَا دُعِىَ أَحَدُكُمْ فَلْيُجِبْ فَإِنْ كَانَ صَائِمًا فَلْيُصَلِّ وَإِن كَانَ مُفْطِرًا فَلْيُطْعِمْ». رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কাউকে যদি খাবার জন্য দা‘ওয়াত দেয়া হয়, আর সে ব্যক্তি সায়িম হয়, তার বলা উচিত, ‘আমি সায়িম’ (রোযাদার)। অন্য বর্ণনায় এসেছে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তোমাদের কাউকে দা‘ওয়াত দেয়া হলে তার উচিত দা‘ওয়াত কবূল করা। সে সায়িম হলে দুই রাক্‘আত (নফল) সালাত আদায় করবে। আর সায়িম না হলে খাওয়ায় অংশ নেবে। (মুসলিম)[১]

[১] সহীহ : মুসলিম ১১৫০, ১৪৩১, আবূ দাঊদ ২৪৬১, ইবনু মাজাহ ১৭৫০, ইবনু আবী শায়বাহ্ ৯৪৩৮, তিরমিযী ৭৮১, আহমাদ ৭৩০৪, দারিমী ১৭৭৮, সহীহ আল জামি‘ ৫৪০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18