সওম (রোজা)
৭/৬. অধ্যায়ঃ
নফল সিয়াম প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لِكُلِّ شَىْءٍ زَكَاةٌ وَزَكَاةُ الْجَسَدِ الصَّوْمُ». رَوَاهُ ابْنُ مَاجَهْ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক জিনিসেরই যাকাত আছে। শরীরের যাকাত হলো সাওম। (ইবনু মাজাহ)[১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ১৭৪৫, ইবনু আবী শায়বাহ্ ৮৯০৮, য‘ঈফাহ্ ১৩২৯, য‘ঈফ আত্ তারগীব ৫৭৯, য‘ঈফ আল জামি‘ ৪৭২৩। কারণ এর সানাদে ‘‘মূসা ইবনু ‘উবায়দাহ্’’ সর্বসম্মতিক্রমে একজন দুর্বল রাবী।