সওম (রোজা)

৭/৬. অধ্যায়ঃ

নফল সিয়াম প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَامِرِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «الْغَنِيمَةُ الْبَارِدَةُ الصَّوْمُ فِى الشِّتَاءِ». رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَقَالَ: هٰذَا حَدِيثٌ مُرْسَلٌ

বর্ণনাকারী ‘আমির ইবনু মাস্‘ঊদ (রহঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ঠাণ্ডা গনীমাত (অর্থাৎ- বিনা কষ্ট-ক্লেশে সাওয়াব পাওয়া) শীতের দিনে সাওম পালন করা। [আহমদ ও তিরমিযী;[১] ইমাম তিরমিযী (রহঃ) বলেন, হাদীসটি মুরসাল।]

[১] সহীহ : তিরমিযী ৭৯৭, আহমাদ ১৮৯৫৯, সহীহ ইবনু খুযায়মাহ্ ২১৪৫, সহীহাহ্ ১৯২২, সহীহ আল জামি‘ ৩৮৬৮। তবে আহমাদ এবং সহীহ ইবনু খুযায়মাহ্-এর সানাদটি দুর্বল। কারণ কারো কারো নিকট ‘আমির ইবনু মাস্‘ঊদ সাহাবী নন, বরং তাবি‘ঈ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18