সওম (রোজা)

৭/৬. অধ্যায়ঃ

নফল সিয়াম প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَصُومُ مِنَ الشَّهْرِ السَّبْتَ وَالْأَحَدَ وَالِاثْنَيْنِ وَمِنَ الشَّهْرِ الْاٰخَرِ الثُّلَاثَاءَ وَالْأَرْبِعَاءَ وَالْخَمِيْسَ. رَوَاهُ التِّرْمِذِىُّ

বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে শনি, রবি, সোমবার, আবার কোন মাসে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দিন সাওম রাখতেন। (তিরমিযী)[১]

[১] য‘ঈফ : তিরমিযী ৭৪৬, শামায়িল ২৬০, সহীহ আল জামি‘ ৪৯৭১। কারণ এর সানাদে খায়সামাহ্ ইবনু ‘আবদুর রহমান ‘আয়িশাহ্ (রাঃ) হতে শুনেননি । অতএব সানাদটি মুনক্বতি‘।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18