সওম (রোজা)
৭/৬. অধ্যায়ঃ
নফল সিয়াম প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِىْ سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا صَوْمَ فِىْ يَوْمَيْنِ: الْفِطْرِ وَالضُّحٰى». (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুই দিন কোন সাওম নেই। ঈদুল ফিতর আর ঈদুল আযহা। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১১৯৭, মুসলিম ৮২৭, ইবনু মাজাহ ১৭২১, ইবনু আবী শায়বাহ্ ৯৭৬৯, আহমাদ ১১৮০৪, সহীহ আল জামি‘ ৭৩০৪।