সওম (রোজা)

৭/৩. অধ্যায়ঃ

সওম পবিত্র করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عَطَاءٍ قَالَ: إِن مَضْمَضَ ثُمَّ أَفْرَغَ مَا فِىْ فِيهِ مِنَ الْمَاءِ لَا يَضِيْرُه أَنْ يَزْدَرِدَ رِيقَه وَمَا بَقِىَ فِىْ فِيْهِ وَلَا يَمْضُغُ الْعِلْكَ فَإِنِ ازْدَرَدَ رِيقَ الْعِلْكِ لَا أَقُولُ: إِنَّه يُفْطِرُ وَلَكِنْ يُنْهٰى عَنْهُ. رَوَاهُ الْبُخَارِىُّ فِىْ تَرْجَمَةِ بَابٍ

বর্ণনাকারী ‘আত্বা (রহঃ)

সায়িম (রোযাদার) ব্যক্তি কুলি করে মুখ থেকে পানি ফেলে দেয় আর তার মুখের থুথু বা পানির অবশিষ্টাংশ যা থেকে যায় তাতে সাওমের কোন ক্ষতি হবে না। আর কোন ব্যক্তি যেন চুইংগাম না চিবায়। যদি চিবানোর কারণে তার রস গিলে ফেলে, তাহলে তার ক্ষেত্রে আমি বলিনি যে, সে সাওম ভঙ্গ করল, বরং তা থেকে নিষেধ করা হয়েছে। (বুখারী- তরজমাতুল বাব)[১]

[১] ইমাম বুখারী এ বর্ণনাটি তাঁর ‘তারজামাতুল বাব’-এ নিয়ে এসেছেন। অধ্যায়টি হলো- (بَابُ قَوْلِ النَّبِيِّ ﷺ إِذَا تَوَضَّأَ، فَلْيَسْتَنْشِقْ بِمَنْخِرِهِ المَاءَ وَلَمْ يُمَيِّزْ بَيْنَ الصَّائِمِ وَغَيْرِه)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18