সওম (রোজা)

৭/৩. অধ্যায়ঃ

সওম পবিত্র করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِىِّ ﷺ قَالَ: اِشْتَكَيْتُ عَيْنِىَّ أَفَأَكْتَحِلُ وَأَنَا صَائِمٌ؟ قَالَ: «نَعَمْ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَقَالَ: لَيْسَ إِسْنَادُه بِالْقَوِىِّ وَأَبُو عَاتِكَةَ الرَّاوِىْ يُضَعَّفُ

বর্ণনাকারী আনাস (রাঃ)

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, আমার চোখে অসুখ। এ কারণে আমি কি সায়িম অবস্থায় চোখে সুরমা লাগাতে পারি? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হ্যাঁ। (তিরমিযী; তিনি বলেন, এ হাদীসের সানাদ মজবুত নয়। আর এক বর্ণনাকারী আবূ ‘আতিকাহ্-কে দুর্বল মনে করা হয়।)[১]

[১] সানাদ য‘ঈফ : তিরমিযী ৭২৬। কারণ আবূ ‘আতিকহ্ একজন দুর্বল রাবী যেমনটি ইমাম তিরমিযী (রহঃ) বলেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18