সওম (রোজা)

৭/৩. অধ্যায়ঃ

সওম পবিত্র করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ إِنَّ رَجُلًا سَأَلَ النَّبِىَّ ﷺ عَنِ الْمُبَاشَرَةِ لِلصَّائِمِ فَرَخَّصَ لَه. وَأَتَاهُ اٰخَرُ فَسَأَلَه فَنَهَاهُ فَإِذَا الَّذِىْ رَخَّصَ لَه شَيْخٌ وَإِذَا الَّذِىْ نَهَاهُ شَابٌّ. رَوَاهُ أَبُو دَاوُدَ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সায়িম অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে তা করার অনুমতি দিলেন। এরপর আরো এক ব্যক্তি এসে তাঁকে এ সম্পর্কে জিজ্ঞেস করেন। এ ব্যক্তিকে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তা করতে নিষেধ করলেন। যাকে তিনি অনুমতি দিয়েছিলেন সে ছিল বৃদ্ধ। আর যাকে নিষেধ করেছিলেন সে ছিল যুবক। (আবূ দাঊদ)[১]

[১] হাসান সহীহ : আবূ দাঊদ ২৩৮৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮০৮৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18