সওম (রোজা)

৭/২. অধ্যায়ঃ

সওম পর্বের বিক্ষিপ্ত মাসআলা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِىُّ ﷺ يُفْطِرُ قَبْلَ أَنْ يُصَلِّىَ عَلٰى رُطَبَاتٍ فَإِنْ لَمْ تَكُنْ فَتُمَيْرَاتٍ فَإنْ لَمْ تَكُنْ تُمَيْرَاتٌ حَسٰى حَسَوَاتٍ مِنْ مَاءٍ. رَوَاهُ التِّرْمِذِىُّ وَأَبُو دَاوُدَ. وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيْبٌ

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আগে কিছু তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তাজা খেজুর না পেতেন, শুকনা খেজুর দিয়ে করতেন। যদি শুকনা খেজুরও না পেতেন, কয়েক চুমুক পানি পান করে নিতেন। (তিরমিযী, আবূ দাঊদ। আর ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান ও গরীব।)[১]

[১] হাসান : আবূ দাঊদ ২৩৫৬, তিরমিযী ৬৯৬, আহমাদ ১২৬৭৬, মুসতাদারাক লিল হাকিম ১৫৭৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮১৩১, শু‘আবূল ঈমান ৩৬১৭, ইরওয়া ৯২২, সহীহ আত্ তারগীব ১০৭৭, সহীহ আল জামি‘ ৪৯৯৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18