সওম (রোজা)
৭/১. অধ্যায়ঃ
নতুন চাঁদ দেখার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَاءَ أَعْرَابِىٌّ إِلَى النَّبِىِّ ﷺ فَقَالَ: إِنِّىْ رَأَيْتُ الْهِلَالَ يَعْنِىْ هِلَالَ رَمَضَانَ فَقَالَ: «أَتَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللّٰهُ؟» قَالَ: نَعَمْ قَالَ: «أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللّٰهِ؟» قَالَ: نَعَمْ. قَالَ: «يَا بِلَالُ أَذِّنْ فِى النَّاسِ أَنْ يَصُوْمُوْا غَدًا». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ وَالنَّسَائِىُّ وَابْنُ مَاجَهْ والدَّارِمِىُّ
বর্ণনাকারী ইবনু 'আব্বাস (রাঃ)
একজন গ্রাম্য ‘আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলো এবং বলল, আমি চাঁদ দেখেছি অর্থাৎ- রমাযানের চাঁদ। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তুমি কি সাক্ষ্য দিচ্ছো আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে আর কোন ইলাহ নেই। সে বলল, হ্যাঁ। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তুমি কি সাক্ষ্য দিচ্ছো যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল? সে বলল, জ্বি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ হে বিলাল! লোকদের মধ্যে ঘোষণা করে দাও, আগামীকাল যেন সাওম রাখে। (আবূ দাঊদ, তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ, দারিমী)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৩৪০, তিরমিযী ৬৯১, নাসায়ী ২১১৩, ইবনু মাজাহ ১৬৫২, দারাকুত্বনী ২১৫৩, মুসতাদারাক লিল হাকিম ১৫৪৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৯৭৩, ইরওয়া ৯০৭। কারণ এর সানাদে ‘সিমাক ইবনু হারব’ যিনি এর সানাদে গড়বড় করেছেন একবার মুত্তাসিল সানাদে আর একবার মুরসাল সানাদে বর্ণনা করেছেন।