সওম (রোজা)

৭/১. অধ্যায়ঃ

নতুন চাঁদ দেখার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: مَا رَأَيْتُ النَّبِىَّ ﷺ يَصُومُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ إِلَّا شَعْبَانَ وَرَمَضَانَ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ وَالنَّسَائِىُّ وَابْنُ مَاجَهْ

বর্ণনাকারী উম্মু সালামাহ্ (রাঃ)

আমি কক্ষনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে শা‘বান ও রমাযান (রমজান) ছাড়া একাধারে দুই মাস সিয়াম পালন করতে দেখিনি। (আবূ দাঊদ, তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ)[১]

[১] সহীহ : তিরমিযী ৭৩৬, নাসায়ী ২৩৫২, শামায়িল ২৫৫, সহীহ আত্ তারগীব ১০২৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18