সওম (রোজা)

৭/১. অধ্যায়ঃ

নতুন চাঁদ দেখার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

আযহারী বলেনঃ চন্দ্র মাসের প্রথম দু’ দিনের চাঁদকে হিলাল বলে। অনুরূপভাবে ২৬ ও ২৭ তারিখের চাঁদকেও হিলাল বলা হয়।জাওহারী বলেনঃ মাসের প্রথম তিন রাতের চাঁদকে হিলাল বলা হয়, এর পরের বাকী দিনগুলোর চাঁদকে কমার বলা হয়।

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: أَنَّا أُمَّةٌ أُميَّةٌ لَا نَكْتُبُ وَلَا نَحْسُبُ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا». وَعَقَدَ الْإِبْهَامَ فِى الثَّالِثَةِ. ثُمَّ قَالَ: الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا. يَعْنِىْ تَمَامَ الثَّلَاثِينَ يَعْنِىْ مَرَّةً تِسْعًا وَعِشْرِينَ وَمرَّة ثَلَاثِينَ

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমরা উম্মি জাতি। হিসাব-কিতাব জানি না, কোন মাস এত, এত, এত (অর্থাৎ- কোন মাস এভাবে বা এভাবে এভাবে হয়।) তিনি তৃতীয়বারে বৃদ্ধাঙ্গুলি বন্ধ করলেন। তারপর বললেন, মাস এত দিনে, এত দিনে এবং এত দিনে অর্থাৎ- পুরা ত্রিশ দিনে হয়। অর্থাৎ- কখনো মাস ঊনত্রিশ আবার কখনো ত্রিশ দিনে হয়। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ১৯১৩, মুসলিম ১০৮০, আবূ দাঊদ ২৩১৯, নাসায়ী ২১৪১, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৯৬০৪, আহমাদ ৫০১৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮২০০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18