ঈমান (বিশ্বাস)
১/৫. অধ্যায়ঃ
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ حَسَّانَ قَالَ مَا ابْتَدَعَ قَوْمٌ بِدْعَةً فِي دِينِهِمْ اِلَّا نَزَعَ اللّهُ مِنْ سُنَّتِهِمْ مِثْلَهَا ثُمَّ لَا يُعِيدُهَا إِلَيْهِمْ إِلى يَوْمِ الْقِيَامَةِ. رَوَاهُ الدَّارِمِيُّ
বর্ণনাকারী হাসসান (ইবনু ‘আতিয়্যাহ্) (রহঃ)
তিন বলেন, কোন জাতি যখনই দ্বীনের মধ্যে কোন বিদ‘আত সৃষ্টি করে, তখনই আল্লাহ তা‘আলা তাদের থেকে সে পরিমাণ সুন্নাত উঠিয়ে নেন। ক্বিয়ামাত পর্যন্ত এ সুন্নাত আর তাদেরকে ফিরিয়ে দেয়া হয় না। [১]
[১] সহীহ : দারিমী ৯৮।