ঈমান (বিশ্বাস)

১/৫. অধ্যায়ঃ

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ اَلاَمْرُ ثَلَاثَةٌ اَمْرٌ بَيِّنٌ رُّشْدُه فَاتَّبِعْهُ وَاَمْرُ بَيُّنٌ غَيُّه فَاجْتَنِبْهُ وَاَمْرٌ اُخْتُلِفَ فِيْهِ فَكِلْهُ اِلَى اللهِ عَزَّ وَّجَلَّ. رَوَاهُ أَحْمَدُ

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শারী‘আতের বিষয় তিন প্রকার:(১) এমন বিষয়, যার হিদায়াত সম্পূর্ণ পরিষ্কার। তাই এ নির্দেশ মেনে চল।(২) সে বিষয়, যার ভ্রষ্টতাও স্পষ্ট, সুতরাং তা পরিহার কর এবং(৩) এ বিষয়, যা মতভেদপূর্ণ তা মহান আল্লাহর হাতে ছেড়ে দাও। [১]

[১] য‘ঈফ : ইবনু ‘আসা-কির এর ‘‘তা-রিখাহ্ ৫৫/১৩৩’’; হাদীসটি আহমাদে নেই। কারণ এর সানাদে ‘‘আবুল মিক্বদাম হাশিম ইবনু যিয়াদ’’ নামক একজন রাবী রয়েছেন যাকে হাফিয ইবনু হাজার ‘‘মাতরূক’’ বা পরিত্যক্ত বলেছেন এবং সে মিথ্যা বলাতে অভ্যস্ত। শায়খ আলবানী (রহঃ) বলেনঃ আমি কাউকে জানি না যে, এ হাদীসটি ইমাম আহমাদ-এর সাথে সম্পৃক্ত করেছেন এবং এ হাদীসটি তার মুসনাদে নেই বলেও আমার ধারণা। ইমাম সুয়ূত্বী ‘‘আল জা-মি‘উল কাবীর’’ গ্রন্থে হাদীসটি ইবনু মানী‘-এর দিকে সম্বোধন করেছেন যার নামও আহমাদ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18