জানাজা

৫/৮. অধ্যায়ঃ

কবর জিয়ারত - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عَائِشَة قَالَتْ: كُنْتُ أَدْخُلُ بَيْتِيَ الَّذِىْ فِيهِ رَسُولُ اللّهِ ﷺ وَإِنِّىْ وَاضِعٌ ثَوْبِىْ وَأَقُولُ: إِنَّمَا هُوَ زَوْجِىْ وَأَبِي فَلَمَّا دُفِنَ عُمَرُ مَعَهُمْ فَوَاللّهِ مَا دَخَلْتُه إِلَّا وَأَنَا مَشْدُوْدَةٌ عَلَيَّ ثِيَابِىْ حَيَاء من عمر. رَوَاهُ أَحْمد

বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)

আমি যখন সেই ঘরে প্রবেশ করতাম যেখানে রাসূলুল্লাহ (ﷺ) শুয়ে আছেন তখন আমি আমার চাদর খুলে রাখতাম। আমি মনে মনে বলতাম, তিনি তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। কিন্তু যখন 'উমারকে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে প্রবেশ করেছি, 'উমরের কারণে লজ্জায় শরীরে চাদর পেঁচিয়ে রেখেছি । (আহ্‌মাদ) [১]

[১] সহীহ : আহমাদ ২৫৬৬০, মুসতাদরাক লিল হাকিম ৪৪০২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18