জানাজা

৫/৮. অধ্যায়ঃ

কবর জিয়ারত - প্রথম অনুচ্ছেদ

এ অধ্যায়ে কবর যিয়ারতের বৈধতা, এর গুরুত্ব ও ফাযীলাত এবং এর নিয়ম-কানুন সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ بُرَيْدَةَ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ: «السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَإِنَّا إِنْ شَآءَ اللّهُ بِكُمْ لَلَاحِقُوْنَ نَسْأَلُ اللّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ» . رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী বুরায়দাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) ক্ববরস্থানে গেলে এ দুইআ পড়তে শিখিয়েছেন: “আস্‌সালা-মু ‘আলায়কুম আহলাদ দিয়া-রি মিনাল মু‘মিনীনা ওয়াল মুসলিমীনা ওয়া ইন্না-ইনশা-আল্ল-হু বিকুম লালা-হিকূনা নাসআলুল্ল-হা লানা- ওয়ালাকুমুল ‘আ-ফিয়াহ্” (অর্থাৎ হে ক্ববরবাসী মু‘মিন ও মুসলিমগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি।)। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৯৭৫, নাসায়ী ২০৪০, ইবনু মাজাহ্ ১৫৪৭, আহমাদ ২২৯৮৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭২১২, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১৫১, ইরওয়া ৭৭৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18